১০ হাজার টাকায় সেরা ২৫ টি ব্যবসার আইডিয়া এবং সহযোগিতা
এই আর্টিকেলটিতে ১০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া সহ প্রয়োজনীয় সকল তথ্য উপস্থাপন করা হয়েছে। এবং আপনি যদি ব্যবসার জন্য প্রস্তুত থাকেন আমাদের টিম আপনাকে সহযোগিতা করতে প্রস্তুত।
১০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া এই আর্টিকেলে আপনি যে তথ্যগুলো পাবেন। ১ নিশ-ক্যাটাগরি, ২ পণ্য - পণ্যের নাম, ৩ প্রশ্ন - উত্তর। ৪ আপনার ব্যবসার জন্য সকল ধরনের সহযোগিতা।
সূচিপত্র: ১০ হাজার টাকায় সেরা ২৫ টি ব্যবসার আইডিয়া এবং সহযোগিতা
- বিভিন্ন খাবার আইটেম
- হাতের কাজ - সেলাই ব্লক বাটি
- ডিজিটাল মার্কেটিং এর কিছু জনপ্রিয় ব্যবসা
- অল্প পুঁজি দীর্ঘ পরিকল্পনা
- প্রশ্ন - উত্তর
- লেখক এর শেষ কথা বা উপসংহার
প্রথমেই আপনাকে ঠিক করতে হবে আপনি কোন ব্যবসাটা করতে চান? অবশ্য সেটা আপনার পছন্দ, আপনার কাজের দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা এবং আমি আপনি মানসিকভাবেঞই প্রস্তুত।
সকল বিষয়গুলোর সাথে কাছাকাছি মিলে যাই। আমি নিচে বেশ কিছু বিজনেস আইডিয়া দিলাম যে বিজনেস গুলো দশ হাজার টাকা ইনভেস্ট করলেই শুরু করতে পারবেন ইনশাআল্লাহ।
১০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া
ছেলে - ময়ে উভয়ের জন্য বিজনেস আইডিয়া গুলো নিচে দেওয়া হলো আপনারা আপনাদের মত পছন্দ করে নিবেন।
বিভিন্ন খাবার আইটেম
- বিভিন্ন রকমের আচার - তেতুল, আম, জলপাই, চালতা ইত্যাদি।
- নির্দিষ্ট এরিয়াতে খাবার ডেলিভারি। টার্গেট (সকাল দুপুর এবং রাত্রের খাবার) বিভিন্ন প্যাকেজ আকারে।
- বেগুনি, পিয়াজি, জিলাপি, ইত্যাদি।
- বিভিন্ন পর্যটক এলাকায় বা জনসমাগম জায়গা গুলোতে ফুচকা, চটপটি জনপ্রিয় এবং লাভজনক একটি ব্যবসা।
- বিভিন্ন রকমের চা। (লাল চা, দুধ চা, লেবু চা, মসলা চা ইত্যাদি)
- তেঁতুলের আচার দিয়ে পেয়ারা মাখা
- আখে রস, বেলের শরবত, ঠাণ্ডা পানি ইত্যাদি (শহরের বিভিন্ন জনসমাগম জায়গা)
- কালা ভুনা, বিরিয়ানি এবং ডিম, মাছ, গোস্ত, সবজি ভাত (৫০ - ১০০ প্যাকেট করে নির্দিষ্ট জায়গায় বিক্রি)
- জন্মদিন বা অন্যান্য বিশেষ দিনকে টার্গেট করে (কেক তৈরি)
এই আইডিয়াগুলো ছাড়া আপনারা আরো অনেক আইডিয়া পেয়ে যাবেন একটু ভাবুন এবং অবশ্যই অবশ্যই আপনি সততা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা মেইনটেইন করবেন।
প্রথমে একটু সময় লাগবে আপনি যখন পরিচিত হয়ে যাবেন তখন এ ছোট্ট একটা ব্যবসা দেখবেন ইনশাআল্লাহ অনেক বড় হবে।
এই ব্যবসা গুলো অনেক লাভজনক আপনি যদি সঠিক পরিকল্পনা করতে পারেন একসময় আপনি নিজেই ৫ - ১০ প্লাস মানুষের কাজের ব্যবস্থা করে দিতে পারবেন।
আরো পড়ুন: সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং ৯ টি কাজ
হাতের কাজ - সেলাই ব্লক বাটি ব্যবসা
- নকশি কাঁথা
- বালিশ কা ভার (ডিজাইন হাতের কাজ)
- রুমাল
- ছোট বাচ্চাদের বিভিন্ন ডিজাইনের ড্রেস
- পণ্য পার্সেল এর জন্য কার্টুন
- কাগজের বিভিন্ন ফুল
- কাঠের ফুলদানি সহ ছোট ছোট বিভিন্ন সামগ্রী
- ছোটদের বিভিন্ন খেলনা তৈরি
ডিজিটাল মার্কেটিং এর কিছু জনপ্রিয় ব্যবসা
- আর্টিকেল রাইটিং
- সিভি তৈরি
- নির্দিষ্ট পণ্য নিয়ে ই-কমার্স বিজনেস
- আপনার যোগ্যতা অনুযায়ী (সমস্যার সমাধান)
- অনলাইন বা অফলাইনে টিউশনি
- সোশ্যাল মিডিয়া পোস্ট পাবলিশিং
- ট্রাভেল ট্যুর গাইডলাইন
- ই-বুক ইত্যাদি।
আরো অনেক বিজনেস আইডিয়া আছে যেগুলো আপনার ইচ্ছাশক্তি থাকলেই করতে পারবেন। নিজেকে সময় দিয়ে একটু ভাবুন আপনি আপনার পরিধির মধ্যে একটা আইডিয়া পেয়ে যাবেন।
কোন কাজই ছোট না তবে ছোট্ট একটা বীজ বপন করার পর সেটা একসময় অনেক বড় হয়। ঠিক তেমনি আপনার পরিকল্পনা তৈরি করুন এবং আপনার বীজটি বপন করুন।
অল্প পুঁজি দীর্ঘ পরিকল্পনা
সফলতা একদিন আসে না। একটু একটু করে আপনাকে এগিয়ে নিতে হবে সেজন্য ব্যাকআপ রাখা প্রয়োজন যেমন হাঁস-মুরগি ছাগল পালন করতে পারেন। এগুলো অল্প পূজিতেই করতে পারবেন।
আবার কাঠ উৎপাদনশীল গাছ বাড়ির পাশে বাপন করতে পারেন। এতে কয়েক বছর পর মোট অংকের একটা অর্থ সেখান থেকে পাওয়া যাবে। আপনার কিন্তু খুব বেশি অর্থ খরচ হচ্ছে না।
ধরুন আপনার বাড়ির পাশে দশটা কাঠ উৎপাদনশীল গাছ রোপণ করলে। খরচ সব মিলিয়ে প্রায় ৩-৪ হাজার টাকা। ২০ বছর পর ওই গাছগুলো দাম ২ থেকে ২.৫ লক্ষ টাকা।
এই টাকা বৃদ্ধ বয়সে অথবা আপনার বিশেষ প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।
প্রশ্ন - উত্তর (ফিহিমা DMC)
এতক্ষণের আলোচনা আপনি যদি পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনার মাথায় কিছু প্রশ্ন ঘুরপাক পাক খাচ্ছে।
কোন ব্যবসাটা করব?
কত টাকা পুঁজি-অর্থ লাগবে?
আমি এটা করতে চাই কিন্তু কি কি প্রয়োজন?
আমিতো স্টুডেন্ট, গৃহিণী, চাকরিজীবী, বেকার ইত্যাদি?
কোন সমস্যা নেই, আপনি আপনার মূল্যবান আইডিয়া আমাদের সাথে শেয়ার করুন। আমরা আপনাকে শূন্য থেকে আমাদের সাধ্যমত সবকিছু সহযোগিতা করতে প্রস্তুত।
ফিহিমা ডি,এম,সি এর যোগাযোগের সকল তথ্য
ওয়েবসাইট, প্রশিক্ষণ, পণ্য, ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন ইত্যাদি বিষয় আপনার সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।
লেখক এর শেষ কথা বা উপসংহার
আমি হিমেল আপনাকে বলব আপনার স্বপ্নের বীজটি বপন করুন এবং পরিশ্রম করুন অবশ্যই আপনি সফলতা অর্জন করবেন। আপনি যদি ভাবেন তাহলে ভাবতেই থাকবেন।
সকল সহযোগিতা নিয়ে আমরা আপনার পাশেই আছি আপনি এগিয়ে যান, ধন্যবাদ।


ফিহিমা কোম্পানির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url